,

লন্ডনের বারে ঢুকতে দেয়া হলো না আলিয়াকে

news-image

 

বিনোদন ডেস্ক :সম্প্রতি লন্ডনে বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু সেখানে যে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি এই বলিউড তারকা। সেখানকার একটি বারে ঢুকতে যেতেই তাকে আটকে দেয়া হলো।

এমনিতে লন্ডন এমন একটি শহর, যেখানে ভারতীয়দের সংখ্যা পৃথিবীর অনেক শহরের থেকেই বেশি। শুধু তাই নয়, বলিউড তারকারা তো মাঝেমধ্যেই বেড়াতে যান এই শহরে। কিন্তু সমস্যাটা আলিয়ার ভারতীয় হওয়া নিয়ে নয়, সমস্যাটা তার আল্ট্রা ইয়ং লুকসের জন্য।

একটি ভারতীয় ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আলিয়াকে গেটের সামনেই আটকে দেয়া হয় এই বলে যে তার এখনও ১৮ বছর বয়স হয়নি তিনি বয়স ভাঁড়িয়ে বারে ঢুকছেন। হকচকিয়ে গিয়ে আলিয়া তার পর তার আইডি দেখান।

জানা গেছে, আইডি কার্ডে বয়সের উল্লেখ থাকলেও কিছুতেই সেটিকে সত্যি বলে মানতে চাননি বারের নিরাপত্তাকর্মীরা। আলিয়া এমনিতে তার এই ইয়ং লুক নিয়ে বেশ খুশি কিন্তু তার জন্য যে এই রকম পরিস্থিতিতে পড়তে হবে, তা হয়তো কখনো ভাবেননি তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা