,

না ফেরার দেশে পরিচালক পি এ কাজল

news-image

 

বিনোদন ডেস্ক :বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল আর নেই। বুধবার রাত সাড়ে ১২টায় রাজধানীর জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে পি এ কাজলের ভাগ্নি প্রিয়াঙ্কা আচার্য জানান, বৃহস্পতিবার দুপুরে রায়েরবাজারের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার মরদেহ শমরিতা হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রপরিচালক দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেয়া হয়েছিল। এরপর তিনি দেশে ফিরে আসেন। অবস্থার অবনতি হওয়ায় ৪ মে তাকে জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পি এ কাজলের পুরো নাম পূর্ণেন্দু আচার্য কাজল। তার স্ত্রী সুচিত্রা আচার্য। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফিল্ম আর্কাইভের ওপর কোর্স করেন কাজল। এরপর চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শাকিব খান থেকে শুরু করে সাইমন পর্যন্ত প্রায় সব তারকাই তার ছবিতে অভিনয় করেছেন।

‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণ দুশমন’, ‘ভালোবাসা আজকাল’, ‘প্রাণের স্বামী’, ‘এক টাকার বউ’–এর মতো জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। তার নির্মিত সর্বশেষ ছবি ‘চোখের দেখা’ গত বছর মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা