,

চলচ্চিত্র প্রযোজনা শুরু করবেন প্রভা!

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যতিক্রমী ধাঁচের গল্প খুঁজছেন সাদিয়া জাহান প্রভা। এই গল্প দিয়ে তিনি চলচ্চিত্র প্রযোজনা করবেন! একদিন প্রভার কাছে নতুন একটি গল্প নিয়ে আসেন কাহিনিকার গাজী রাকায়েত। তিনি প্রভাকে সিনেমাটিক একটি গল্প শোনান। যে গল্পের নায়ক নবাগত এফ এস নাঈম; যে কিনা সিনেমার নায়ক হওয়ার জন্য স্বপ্নে বিভোর থাকেন!

গল্পটা শুনেই ভালো লেগে যায় প্রভার। এরপর নায়ক নাঈমকে দেখেই প্রভার তেলে-বেগুনে জ্বলে ওঠেন! কারণ অতীতে নাঈম-প্রভার মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুজনে শত্রুতে পরিণত হন। পরে এই ছবিটি নির্মাণ করতে গিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে একক নাটক `মেঘ ও ক্যামেলিয়ার গল্প`।

আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি নিয়ে এফ এস নাঈম বলেন, `আমি মেঘ এবং প্রভা ক্যামেলিয়া চরিত্রে অভিনয় করেছে। সিনেমা নির্মাণের ভেতরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আশা করছি দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন।`

নাঈম-প্রভা ছাড়াও `মেঘ ও ক্যামেলিয়ার গল্প` নাটকে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আনন্দ খালেদ প্রমুখ। আগামী ঈদে এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান ফরিদ উদ্দিন মোহাম্মদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা