,

ছাতকে বজ্রপাতে দু’জেলের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ছাতকে মাছ ধরার সময় বজ্রপাতে দু’জেলের মর্মান্তিক মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের বিশ্বনাথ উপজলার লামাকাজি ইউনিয়নের মাধবপুর গ্রামের সামসুন নূরের পুত্র মিলন মিয়া (১৬) ও একই গ্রামের নূর মিয়ার পুত্র আকমল হোসেন (২৫) সহ ৩জন জেলে কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে প্রতিদিনের মতো জাল দিয়ে মাছ ধরতে যায়।

মিলন মিয়া গোবিন্দগঞ্জ হাইস্কুলের ৯শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। ঘটনার সময় বুধবার ভোরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে মিলন মিয়া ও আকমল হোসেন। এসময় কালা মিয়ার পুত্র সুমন মিয়া (২২) আহত হয়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এব্যাপারে কালারুকা ইউপি সদস্য ফখর উদ্দিন, নূরুল্লাপুর গ্রামের সামছুর রহমান শাজন, লিকছন মিয়া, লামাকাজি ইউপির মাহতাবপুর গ্রামের সৈয়দ আহমদসহ অনেকে দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান বজ্রপাতে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা