,

দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং গণসচেতনতা সৃষ্টি করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দুদকের চার সদস্যের একটি প্রতিনিধিদল সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক রিপোর্ট-২০১৬ পেশ করতে গেলে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে তৃণমূলসহ সর্ব পর্যায়ে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। সামাজিক প্রতিরোধ সব রকমের দুর্নীতির রোধে সহায়ক হবে।

আবদুল হামিদ যথাযথ তদন্তের মাধ্যমে দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো সময় মতো নিষ্পত্তি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য দুদক প্রতিনিধিদলকে উপদেশ দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।

দুদক প্রধান সংস্থার সার্বিক কর্মকান্ড এবং গত বছরের সাফল্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দুদকের কর্মকান্ড আরো জোরদারে রাষ্ট্রপতির সমর্থন ও দিক-নির্দেশনা কামনা করেন।

ইকবাল মাহমুদ বলেন, ২০১৬ সালে দুদক ১২ হাজার ৯৯০টি দুর্নীতির অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৭টি অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে দুদক। ৫৮৮টি অভিযোগ সংশ্লিষ্ট অধিদফতর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। তিনি আরো বলেন, দুদক ২০১৬ সালে ৩৫৯টি দুর্নীতির মামলা দায়ের করেছে।

এ সময় দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, আ ফ ম আমিনুল ইসলাম এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে