,

নিউজিল্যান্ডকে হারালেই ছয়ে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :দেশের মাটিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ পর্যন্ত করেছে বাংলাদেশ, কিন্তু দেশের বাইরে? জয়টা অধরাই রয়ে গেছে এখনও। হতাশার সেই বৃত্ত ভাঙার মিশনে বুধবার আরও একবার মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না মাশরাফির দল, তবে যোগ হবে বিশাল প্রাপ্তি। কিউইদের হারালে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে টাইগাররা।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে। নিউজিল্যান্ডকে হারালে যোগ হবে আরও ২ রেটিং পয়েন্ট, তখন পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কারও পয়েন্ট সমান; তবে ভগ্নাংশে এগিয়ে থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা নেমে যাবে সপ্তম স্থানে। কিউইদের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়টা তাই ভীষণ গুরুত্বপূর্ণ মাশরাফিদের জন্য।

ষষ্ঠ স্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে গেলে নিশ্চিতভাবেই বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে জোরেশোরে। গ্রুপ পর্বের খেলায় ভালো করতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে টাইগাররা ফেলবে বড় ধাপ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে।

অন্যদিকে ম্যাচটা হেরে গেলে বাংলাদেশ হারাবে ১ রেটিং পয়েন্ট। যদিও ৯০ পয়েন্ট নিয়ে থাকবে আগের মতোই সপ্তম স্থানে। তখন ৮ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে মাত্র ২ পয়েন্টে। আর ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা থাকবে ১১ রেটিং পয়েন্টের।
বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর সঙ্গে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি- সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না মাশরাফি-সাকিবরা।

আয়ারল্যান্ড থেকে শেষ ম্যাচে জয় নিয়ে ইংল্যান্ড যেতে পারলে তো খুবই ভালো। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটু হলেও মনস্তাত্ত্বিক সুবিধা পাবে বাংলাদেশ দল। আর র‌্যাঙ্কিংয়ে উন্নতিটা তো নগদ লাভ। তবে জয় না পেলেও এই সিরিজে খেলার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করেন মাশরাফি, ‘সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এখানে আমরা সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের