,

পাকিস্তানে চীনের দুই নাগরিক অপহৃত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার জিন্নাহ টাউন এলাকা থেকে চীনের দুই নাগরিক অপহৃত হয়েছেন।

বুধবার বিকেলে অপহৃত হওয়া এ দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। খবর ডন অনলাইনের।

পুলিশের দেওয়া তথ্যমতে, অজ্ঞাত অপহরণকারীরা দুই বিদেশিকে বন্দুকের মুখে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তবে পৃথক ঘটনায় অপহৃত হওয়া চীনের আরেক নারীকে জিম্মিকারীরা ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডনের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে জিম্মিকারীরা এলোপাতাড়ি গুলি চালালে এক পথচারী তাতে আহত হন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পুলিশের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক আইতজাজ গোরায়া বলেছেন, ঘটনাস্থল থেকে আমরা আলামত সংগ্রহ করেছি এবং অক্ষত অবস্থায় অপহৃত চীনাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছি।|

চীনের এই দুই ব্যক্তি জিন্নাহ টাউনের দিকে যাওয়ার পথে অপহৃত হন। সেখানে তারা চীনের মান্দারিন ভাষার শিক্ষা দিয়ে থাকেন। কোয়েটার জিন্নাহ টাউন এলাকায় অনেক বিদেশি এনজিও কর্মী থাকেন।

চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের ঘোষণা দেওয়ার পর চীনাদের কাছে বেলুচিস্তানের গুরুত্ব আগের চেয়ে বেড়েছে।

অন্যদিকে, যে গাড়িতে চীনের দুই নাগরিককে অপহরণ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে সেই গাড়ির ছবি প্রকাশ করেছে ডন অনলাইন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের