,

দলে ফিরেই নাসিরের বাজিমাত

news-image

 
স্পোর্টস ডেস্ক :দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠা কিউই ব্যাটসম্যান টম ল্যাথামকে বোল্ড করে সাজঘরে ফেরালেন নাসির। আউট হবার আগে ৮৪ রান করেন ল্যাথাম। তার এই ইনিংসে ১১টি চারের মার রয়েছে।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারে কিউইদের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১৭৩ রান।

দলীয় চতুর্থ ওভারের চতুর্থ বলে মোস্তাফিজুর রহমানকে তুলে মারেন লুক রনকি। তবে ব্যাটে ঠিক মতো না লাগায় ক্যাচ সহজেই লুফে নেন সাকিব আল হাসান। কিন্তু ১৩৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে বিপাকে ফেলেন ল্যাথাম ও ব্রুম জুটি।

দলীয় ২৯ তম ওভারের প্রথম বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন নাসির হোসেন। অধিনায়ক মাশরাফির ক্যাচে পরিণত করে নেইল ব্রুমকে ৬৩ রানে ফেরান দীর্ঘ সময় পর দলে ফেরা নাসির। নিজের পরের ওভারে ফের আঘাত হানেন নাসির।

এর আগে, শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অভিষিক্ত হওয়া সানজামুল ইসলামের পরিবর্তে সুযোগ পেলেন নাসির হোসেন। ২০১৬ সালের ১২ অক্টোবর শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নাসির।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট ও জিতান প্যাটেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে