,

বনানী ধর্ষণ মামলা : আসল ঘটনা ফাঁস

news-image

বনানীর রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলার মূল নেপথ্য কারণ ফাঁস হয়েছে। অনুসন্ধান করে, মামলার তদন্তকারী কর্মকর্তা, সাফাতের পরিবার এবং তার সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে কারণটি জানা গেছে।

সাফাতের চেয়ে কমপক্ষে ৭ বছরের বড় পিয়াসার বিয়ে কোনো ভাবেই মেনে নিতে পারেননি আপন জুয়েলার্সের মালিক ও সাফাতের পিতা দিলদার আহমেদ।তার বিরোধিতার কারণেই সাফাত-পিয়াসার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেছেন পিয়াসা। কিন্তু এরপরও তিনি বনানী ধর্ষণ মামলার পিছনে কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ সাফাতের পরিবারের।

সাফাতের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পিয়াসার সঙ্গে সাফাতের বিচ্ছেদ হয়ে গেলেও তার কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করতে চেয়েছিলন পিয়াসা। সর্বশেষ মিরপুরে আপন জুয়েলার্সের শোরুম চালুর সময় পিয়াসাকে পরিচালক করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু দিলদার তার ছেলে ও তার সাবেক স্ত্রীর আবদার মেনে নেননি।এরপরই পিয়াসা এই পরিবারকে দেখে নেয়ার হুমকি দেন।

পরবর্তীতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন পিয়াসা।বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনার পর তিনি সুযোগটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য মামলা করার আগে ধর্ষিতা দুই ছাত্রীর সঙ্গে কমপক্ষে ২ বার দেখা করে পরামর্শ দেন কিভাবে, কাকে কাকে মামলার আসামি করা হবে এসব বিষয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।

উল্লেখ্য, পিয়াসা সাফাতের বিরুদ্ধে ইয়াবা, পরনারী এবং তার বাবার অসদারচরণের অভিযোগ এনেছেন। আপন জুয়েলার্সের পরিচালক হওয়ার বিষয়টি নিয়ে পিয়াসার মন্তব্য জানার জন্য তাকে ফোন করা হলেও ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।

 

 

গো নিউজ২৪

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের