,

বাবার মামলায় চিত্রনায়ক যুবরাজ গ্রেফতার

news-image

বিনোদন প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে চিত্রনায়ক মাহফুজুর রহমান যুবরাজ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।যুবরাজের বাবা আবু সাহিদের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার অন্য দুই ব্যক্তি হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকার হাইজুলের ছেলে হাবিবুর রহমান হাবিব ও শরীয়তপুরের জাজিজরা থানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রতন।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, চিত্র নায়ক যুবরাজ তার বাবার কাছ থেকে গত কয়েক বছরে নিজের ব্যক্তিগত কাজের কথা ৮০ লাখ টাকা নেন।

মঙ্গলবার দুপুরে আরও ৫০ লাখ টাকা দাবি করেন। এতে বাধ সাধেন বাবা সাহিদ। ওইদিন দুপুরে যুবরাজ তার সহযোগীদের নিয়ে বাবাকে শ্রীপুরের মাইজপাড়া গ্রামে নিজ ঘরে আটকে রেখে মারধোর করেন।পরে এলাকাবাসী এগিয়ে এসে বাবাকে উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়রা যুবরাজ ও তার সহযোগীদের গণপিটুনি দিয়ে বরমী ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখেন।

এরপর রাতেই তাদের পুলিশের কাছে সোপর্দ করে হামলা ও মারধোরের একটি মামলা দায়ের করেন যুবরাজের বাবা।

মাহফুজুর রহমান যুবরাজ বলেন, তিনি গ্রাম্য রাজনীতির শিকার। আমার পরিবারে আমরা এক ভাই, এক বোন। বাবা আমার বোনকে অতিরিক্ত অর্থ দিয়েছে। আমাকে সমপরিমাণ অর্থ থেকে বঞ্চিত করেছে। আমি জমি বিক্রি করতে গেলে বাবা কিছু লোকের পরামর্শে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

তিনি জানান, কমপক্ষে ১৭টি চলচ্চিত্রে তিনি পার্শ্বনায়কের চরিত্রে অভিনয় করেছেন। দুটি চলচ্চিত্রে নায়কের চরিত্রে কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা