,

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক-ভারত ম্যাচ দেখবেন না সানিয়া!

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই আশঙ্কিত ক্রিকেট প্রেমীরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে ২৯ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তার এক সপ্তাহ আগে ম্যানচেস্টারে বিস্ফোরণে ১৯ জন নিহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে আইসিসি। এ নিয়ে আলোচনা চলছে। কী হবে, তার উত্তর সময়ই বলে দিবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ৪ জুন। ভারতের সামনে পাকিস্তান। পাক-ভারত যুদ্ধ চিরকালই ক্রিকেটভক্তদের বাড়তি উত্তেজনা ছড়ায়।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই ম্যাচটিকে ঘিরে বাড়ছে উত্তেজনা। দুই দেশের যুদ্ধ দেখার জন্য তৈরি বার্মিংহামের ক্রিকেটভক্তরা। কী করবেন তিনি, সানিয়া মির্জা? স্বামী শোয়েব মালিকের দেশ পাকিস্তানকে কি সমর্থন করবেন ৪ জুন? নাকি বিরাট কোহলির ভারতীয় দলকে সমর্থন করবেন গ্যালারিতে বসে?

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সানিয়া গ্যালারিতে বসে ভারত-পাক দ্বৈরথ দেখতে পারবেন না। কারণ কী? ফরাসি ওপেন’র জন্য সানিয়া মির্জা সেই সময়ে ব্যস্ত থাকবেন। আর তার এই ব্যস্ততার জন্য কোনো ভাবেই পাক-ভারত ক্রিকেট যুদ্ধ দেখতে হাজির থাকবেন না বার্মিংহামে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা