সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাহরাইনের মোহাররাক এলাকায় অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মহাররাক কাজিনো গার্ডেনের পাশের ওই ভবনে এ আগুন লাগে। নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা থানার বিকিনগর এলাকার কদম মাতবর গ্রামের সালাম মাতবরের ছেলে সুমন মাতবর, চট্টগ্রামের সীতাকুন্ড থানার সৈয়দপুর এলাকার কবির মিয়ার ছেলে হারুন এবং মাদারীপুর জেলার পাঁচচর থানার ফারুক মিয়ার ছেলে শাওন।

স্থানীয় ফায়ার কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) শেখ তৌহিদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দীন শিকান্দার, বাহরাইনের সিআইপি সফি উদ্দীন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে কাপড়, জুতা ও খাবার বিতরণ করেন।

ভবনের বাসিন্দারা জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যে দ্বিতল ভবনের ১৪টি রুমে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের জানালা দিয়ে গামছা ও রশি পেঁচিয়ে অনেকে নিচে নেমে রক্ষা পান। অপেক্ষাকৃত ভেতরের রুমে থাকা তিনজন দগ্ধ হয়ে মারা যান। অগ্নিকাণ্ডে ভবনের ৭০ জন বাসিন্দার প্রায় সবকিছু পুড়ে গেছে।

বাংলাদেশ দূতাবাস প্রথম সচিব (শ্রম ) শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, দূতাবাস ও কমিউনিটির তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে। যাদের পাসপোর্ট পুড়ে গেছে, যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়ে দ্রুত পাসপোর্ট তৈরি করে দেয়া হবে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রবাসীদেরকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা