,

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মধ্যরাতে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ফ্লাইটটি বিকালে সৌদি আরবের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনস্যাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও সৌদি সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত ২০ মে প্রধানমন্ত্রী রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে শেখ হাসিনা মক্কার হারেম শরীফে (ক্বাবা) পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনা শরীফে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

‘জয় আমাদেরই হবে’ এই স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সম্মেলনে ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা সন্ত্রাসবাদ মোকাবেলা ও জঙ্গিদের অর্থায়ন প্রতিরোধে পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তার লিখিত বক্তৃতায় বিশ্ব নেতৃবৃন্দের কাছে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের কাছে অস্ত্রের যোগান দেয়া বন্ধ করার আহ্বান জানান।

সম্মেলনে শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছেন। বাসস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে