,

মাদক সহ কারবারি আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন মিয়া (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল তাকে আটক করে। তিনি বাসুদেব উত্তরপাড়ার মৃত জিল্লু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি অভিযানিক দল বাসুদেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোসেন মিয়াকে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের