,

বাঞ্ছারামপুরে ১৬-১৮ ঘন্টা লোডশেডিং গরমে জনজীবন অতিষ্ট

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১৬-১৮ ঘন্টায় বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। প্রতিদিন ৬-৭ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকেনা বলে জানান এলাকাবাসি। এতে ব্যবসায়ি, পরীক্ষার্থী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সাড়ে তিন লাখ মানুষ গত এক সপ্তাহ ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সুত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় ৫০ হাজার গ্রাহক রয়েছে। পুরো উপজেলায় ছয়টি অঞ্চলে বিভক্ত রয়েছে। উপজেলায় ১৬ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আর গত এক সপ্তাহ ধরে মাত্র ৪-৫ মেঘাওয়াট বিদ্যুৎ বরাদ্ধ পায় বলে পল্লী বিদ্যুৎ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম বলেন, অতি গরমে এমনিতেই বাজে অবস্থার সৃষ্টি হয়েছে, তার উপর বিদ্যুতের মাত্রারিক্ত লোডশেডিং। ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে পড়ছে কয়েক দিন ধরে। তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতিও কমে গেছে।
ব্যবসায়ি মো. অলি উল্লাহ বলেন, এক দিকে অতিমাত্রায় গরম আবার অন্যদিকে বিদ্যুতের ব্যাপকমাত্রায় লোডশেডিংয়ে ক্রেতা শুণ্য হয়ে পড়েছে মার্কেটে।
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. ইয়াহিয়া আকন্দ বলেন, বিদ্যুতের সমস্যা জাতীয় সমস্যা। বাঞ্ছারামপুর উপজেলার চাহিদা অনুসারে মাত্র চার ভাগের এক ভাগ বিদ্যুৎ পাচ্ছি। এই বিদ্যুৎ দিয়ে এর চেয়ে ভালো সার্ভিস দেওয়া যায়না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের