,

ম্যানচেস্টারে কনসার্টে হামলাকারীরা মানবজাতির শত্রু : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইনডোর স্টেডিয়ামে কনসার্টে যেসব সন্ত্রাসী বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তাদেরকে ‘মানবজাতির শত্রু’ বলে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্ত্রাসীদের বোমা হামলায় অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীরভাবে ব্যথিত। একের পর এক এ ধরনের সন্ত্রাসী ঘটনা বিশ্বব্যাপী সংঘটিত হয়ে চলেছে। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতার পরিপন্থি কাজ, সন্ত্রাসীরা মানবজাতির শত্রু।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, তিনি আশাবাদী, যুক্তরাজ্য সরকার ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলা করবে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সক্ষম হবে।

খালেদা জিয়া এহেন ঘটনায় যুক্তরাজ্যবাসীর প্রতি দলের সহমর্মিতা প্রকাশ করেন। অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন।

তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যে এই বোমা হামলার ঘটনা শুধু নিষ্ঠুর বর্বরতাই নয়, এটি মানবজাতির জন্য অশনিসংকেত। একটি শান্তিপূর্ণ উৎসবমুখর অনুষ্ঠানে বোমা হামলা করে মানুষ হত্যা কাপুরুষোচিত কাজ।’

অন্য এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার রাতে ম্যানচেস্টারের একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপতারকা অ্যারিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে বিস্ফোরণ ঘটে। এতে ২২ জন নিহত ও আহত হন ৫৯ জন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে