,

মধ্যরাত পর্যন্ত কীসের মিটিং শ্রদ্ধা-ফারহানের?

news-image

বিনোদন ডেস্ক : শ্রদ্ধা কাপুর এবং ফারহান আখতারের ব্যক্তিগত রসায়নটা কি বন্ধুত্বের থেকে বেশি কিছু? না! প্রকাশ্যে এ কথা স্বীকার করেননি কেউই। বরং শ্রদ্ধা তো জোর গলায় বন্ধুত্বের পক্ষেই সওয়াল করেছেন। কিন্তু বলি মহলের অন্দরের খবর অন্য কথা বলছে। কী সেটা?

ইন্ডাস্ট্রির গুজব, শ্রদ্ধা পর্দার ‘হাফ গার্লফ্রেন্ড’ হলেও ফারহানের জীবনে ‘ফুল গার্লফ্রেন্ড’। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তারকার কমন বন্ধু জানিয়েছেন, ইদানীং একে অপরের বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন দুই তারকা। দিন কয়েক আগেই নাকি অনেক রাত পর্যন্ত একত্রে মিটিং করেছেন শ্রদ্ধা-ফারহান। তবে সেই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে তা স্বাভাবিক ভাবেই প্রকাশ্যে আসেনি।

সদ্য অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে শ্রদ্ধা অভিনীত ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’ মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহের শেষে ৩০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। আপাতত পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। ছুটি থেকে ফেরার পর সাইনা নেওয়ালের বায়োপিকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে খবর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের