,

বাহরাইনে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

news-image

নিউজ ডেস্ক : বাহরাইনের মোহাররাকে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ভবন থেকে দ্রুত নিচে নামতে গিয়ে আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মহাররাক কাজিনো গার্ডেনের পাশে একটি দোতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্রগ্রামের সীতাকুন্ড থানার সৈয়দপুর এলাকার কবির মিয়ার ছেলে মো. হারুন, শরীয়তপুর জেলার জাজিরা থানার বিকিনগর এলাকার কদম মাতবর গ্রামের সালাম মাতবরের ছেলে সুমন মাতবর ও মাদারীপুর জেলার পাঁচচর থানার ফারুক মিয়ার ছেলে মো. শাওন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাস প্রথম সচিব(শ্রম ) শেখ মো. তৌহিদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দীন শিকান্দার, বাহরাইনের সিআইপি সফি উদ্দীন, আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কয়েস আহমেদ, যুবলীগ সভাপতি এম এ করিম, বাংলাদেশ সোসাইটির আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে আহতের খোঁজ খবর নেন এবং তাঁদের মাঝে কাপড়, জুতা ও খাবার বিতরণ করেন।

ভবনের বাসিন্দারা জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো দোতলা ভবনের ১৪টি রুমে ছড়িয়ে পড়ে। এ সময় আত্মরক্ষার্থে জানালা দিয়ে গামছা ও রশি বেঁধে তাঁরা নিচে নেমে রক্ষা পান। তবে নিচে নামতে না পারায় অপেক্ষাকৃত ভেতরের রুমে আটকে পড়ে তিন বাংলাদেশি মারা যান।

বাংলাদেশ দূতাবাস প্রথম সচিব(শ্রম) শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, দূতাবাস ও কমিউনিটির তত্বাবধানে ক্ষতিগ্রস্থদের সকল প্রকার সহযোগিতা করা হবে, যাদের পাসপোর্ট পুড়ে গেছে, যথাযথ আইনানুগ ব্যবস্থ নিয়ে যত দ্রুত সম্ভব তাদের পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে। এ সময় তিনি অবস্থাসম্পন্ন প্রবাসীদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে