,

‘চলচ্চিত্র শিল্প সমিতির ক্ষমতা হস্তান্তরে কোনো বাধা নেই’

news-image

অনলাইন ডেস্ক : অন্তবর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

এর আগে, সোমবার ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক কুদ্দুস জামান এ নিষেধাজ্ঞা তুলে নেন।

এ প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে সোমবার ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে আপিল করি। জজ সাহেব মামলাটি গ্রহণ করেন এবং আগের মামলা খারিজ করে দেন। রায়ে লেখা হয়েছে- ক্ষমতা হস্তান্তরে কোনো বাধা নেই। যেকোনো সময় ক্ষমতা হস্তান্তর করা যাবে। আদালতের সার্টিফাই কপিটা আগামীকাল সকালে হাতে পাব। এরপর এক দুদিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের তারিখ দিব। ’

প্রসঙ্গত, গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির অনুষ্ঠিত নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর কয়েকদিন পরই চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রমিজ উদ্দিনের আবেদন অনুযায়ী আদালত ১১ মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তবর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বরাবর আদালত এ নির্দেশনা দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে