,

রোহিঙ্গাদের অভিযোগ মিথ্যা: মিয়ানমার সেনাবাহিনী

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ বা নির্যাতনের অভিযোগকে মিথ্যা ও ভ্রান্ত বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গাদের ওপর গুরুতর নির্যাতনের বিষয়ে নিজস্ব তদন্ত পরিচালনা শেষে মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করে তারা।

গত বছর রোহিঙ্গা সম্প্রদায়ের ৬৫ হাজারের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করে। তাদের অনেকেই বার্মিজ সেনাদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার সফর করেন জাতিসংঘ কর্মকর্তা ইয়াংহি লি। বার্মিজ সেনাদের দ্বারা রোহিঙ্গা সম্প্রদায়ের নারীদের ব্যাপকহারে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর একে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেন জাতিসংঘের কর্মকর্তারা।

জাতিসংঘ বাংলাদেশে পালিয়ে আসা শত শত রোহিঙ্গা নাগরিকের বক্তব্য শোনার পর বার্মার সেনাবাহিনী গত ফেব্রুয়ারিতে এ বিষয়ে তদন্ত শুরু করে।

যদিও বার্মার সেনাবাহিনীর তদন্তকারী দল বাংলাদেশে যায়নি; কিন্তু তাদের দাবি, প্রায় তিন হাজার গ্রামবাসীর সাথে কথা বলেছে তারা। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের করা ধর্ষণ ও হত্যার সব ধরনের অভিযোগ ছিল অসত্য। সেই সাথে তারা উল্লেখ করেছে, কেবলমাত্র দুটো ঘটনার ক্ষেত্রে সৈন্যরা অসদাচরণ করেছে।

কিন্তু সেসময় রাখাইন রাজ্যের আগুনে পুড়ে যাওয়া গ্রাম ও মানুষের মৃতদেহের যে ভয়াল ছবি এবং নারীদের বয়ানে যে চিত্র উঠে এসেছে, তার প্রেক্ষিতে এই তদন্ত দলের পর্যবেক্ষণ মেলানো বেশ কঠিন।

ঘটনার বিষয়ে অনুসন্ধানের জন্য জাতিসংঘের স্বাধীন তদন্ত দল পাঠানোর প্রচেষ্টাও মিয়ানমারের নেত্রী অং সান সুচির বাধার কারণে আটকে গেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের