,

উ. কোরীয় বস্তুতে মুহুর্মুহু গুলি ছুড়লো দ. কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক (নিরস্ত্রীকরণ) এলাকায় উ. কোরিয়া থেকে উড়ে আসা বস্তুতে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। বস্তুটি যে কোনো কিছুই হতে পারে ভেবে মুহুর্মুহু ভারী অস্ত্র দিয়ে গুলি চালায় দক্ষিণ কোরীয় সেনাবাহিনী।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানায়, কোনো রকম সনাক্তকরণ ছাড়াই ৯০টি মেশিনগান একত্রে উড়ন্ত ওই বস্তুটিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

পূর্বে সীমান্তবর্তী ওই অঞ্চলে বারংবার ড্রোন উড়িয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী বলেছে, উচ্চ সতর্কতা বজায় রাখার কারণেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে। নতুন এই ঘটনা কোরীয় উপদ্বীপে উত্তেজনার মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে।

তবে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী অসামরিক অঞ্চলে উড়ে আসা ওই বস্তুটি কি ছিলো বা সেটি কি অবস্থায় আছে সেটি সম্পর্কে কিছু জানায়নি। তবে এ ধরণের ঘটনা এর আগেও ঘটেছে বলে জানিয়েছে তারা।

২০১৬ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী সন্দেহভাজন একটি ড্রোনের উপর গুলি চালিয়ে সেটি ভূপাতিত করে বলেও জানায়। এছাড়া ২০১৪ সালে তারা ওই অঞ্চলে দু’টি উ. কোরীয় ড্রোন দেখতে পেয়েছিল।

এর আগে, রবিবার মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এর ঠিক এক সপ্তাহ আগেই একেবারেই নতুন ধরণের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল দেশটি। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা