,

জুলাই থেকে দলগুলোর সঙ্গে সংলাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মধ্য জুলাই থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর পর্যন্ত এই সংলাপ চলবে। এ রকম সাতটি বিষয় সামনে রেখে নির্বাচনের খসড়া রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে নির্বাচনের এই খসড়া রোডম্যাপ ঘোষণার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নুরুল হুদা।

এদিন বেলা ১১টা থেকে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় নির্বাচন কমিশন ও নির্বাচন-সংক্রান্ত চারটি বিষয়ে চারজন নির্বাচন কমিশনারকে প্রধান করে চারটি কমিটি করে দেয়া হয়েছে।

সিইসি বলেন, খসড়া রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিষয়টি রাখা হয়নি। রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংলাপে এই ইভিএমের বিষয়টি সামনে আনা হবে। তখন যদি রাজনৈতিক দলগুলো মনে করে, এটা (ইভিএম) দরকার, তাহলে তা ব্যবহার করা হবে নইলে নয়- এটা পরিষ্কার।

সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের আগে নির্বাচন হবে বলেও জানান সিইসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা