,

ম্যানচেস্টার হামলায় দায় স্বীকার করল আইএস

news-image

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সোমবার বোমা হামলায় ঘটনায় দায় স্বীকার করেছে সন্ত্রাসী ও জঙ্গী গোষ্ঠি আইএস। এই ঘটনায় ২২ জন নিহত ও শতাধিকের ও বেশি আহত হয়, নিখোঁজ হয় ৪০ জনের ও বেশি তরুণ-তরুণী।
টেলিগ্রাম চ্যানেলে এই গোষ্ঠির এক পোস্টে বলা হয়, ‘খিলাফতের সৈন্যরা ম্যানচেস্টারে বোমা হামলা চালাতে সক্ষম হয়েছে। তবে এই স্বীকারোক্তিতে কারো নাম, কোন ছবি বা হামলা সংক্রান্ত কোন তথ্য প্রদান করা হয় নি।
মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের ইনডোর স্টেডিয়ামের কনসার্টের এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেইলি মেইল জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাউথ ম্যানচেস্টারের চরলটোন এলাকার মরিসনস সুপারমার্কেটের বাইরে থেকে ঐ তরুণকে গ্রেপ্তার করা হয়
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিলেন একজন। তিনি একটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বহন করছিলেন এবং বিস্ফোরণে তিনি নিজেও নিহত হয়েছেন। বোমা হামলাকারী একজন আত্মঘাতী। মার্কিন নিরাপত্তা সূত্র জানায়, পাবলিক পরিবহনে করে ঘটনাস্থলে আসে হামলাকারী।
এই হামলার পর পরই আইএস সমর্থকরা অনলাইনে উচ্ছ্বাস প্রকাশ করে। আইএসের একটি টুইটে বলা হয়, এ হামলা এক নতুন শুরুর ইঙ্গিত।
এই ঘটনায় মুষড়ে পড়েন গ্রান্ডে, নিন্দা জানান বিশ্বনেতারা, শোকবার্তা দিয়েছেন তারকারা। ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে যাওয়া সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনি প্রচারণা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ রাণী এলিজাবেথ এই নৃশংস হামলার নিন্দা জানান ও ভুক্তভোগীদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘এই বিস্ফোরণ ভয়ংকর সন্ত্রাসী হামলা। বিস্ফোরণের ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের প্রতি মানসিকভাবে পাশে আছি আমি।’
আরিয়ানা তাঁর এই কনসার্টে নিহত ২৩ জন ভক্তের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। টুইটার বার্তায় গ্র্যান্ডে লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা