,

সিলেটে হিজড়াদের হাতে ‘গুরু মা’ লাঞ্ছিত

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের হিজড়াদের ‘গুরু মা’ হিসেবে পরিচিত বহুল আলোচিত সুন্দরীকে লাঞ্ছিত করেছে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টায় থাকা হিজড়ারা।

সুন্দরীর বিরুদ্ধে অন্য হিজড়াদের জমানো টাকা ও সরকারি অনুদান আত্মসাৎ এবং হিজড়াদের স্বাভাবিক জীবনে আসতে বাধা দেয়ার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গালে অটোরিকশা থেকে নামিয়ে ‘গুরু মা’কে লাঞ্ছিত করেন অন্য হিজড়ারা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

জানা যায়, ‘বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি’ নামক একটি বেসরকারি সংস্থা মির্জাজাঙ্গালের একটি হোটেলে হিজড়াদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। ওই সেমিনারে ‘গুরু মা’ সুন্দরীর অংশ নেয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া হিজড়ারা। ‘গুরু মা’ সুন্দরী হোটেলের সামনে আসার পর তাকে অটোরিকশা থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধর শুরু করেন অন্য হিজড়ারা। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

সিলেট কোতোয়ালী থানার সহকারি কমিশনার গোলাম দস্তগীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা