বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে খাদ্যের মান পরীক্ষায় সারাদেশে মোবাইল কোর্ট

news-image

রমজান মাসে খাদ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই ও জেলা প্রশাসন যৌথভাবে দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করবে। এর অংশ হিসেবে ঢাকায় প্রতিদিন চারটি ও অন্যান্য জেলায় প্রতিদিন একটি করে টিম কাজ করবে।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টায় মতিঝিলে শিল্প ভবনে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভুইয়াও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে এখন ফারমালিনের ব্যবহার নেই বললেই চলে। তবে শতভাগ মুক্ত হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ মাছ-মাংস ও শাকসবজিতে ফরমালিন আছে কিনা তা পরীক্ষার দায়িত্ব শিল্প মন্ত্রণালয় বা বিএসটিআইয়ের নয়।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভেজাল খাদ্যদ্রব্য বিক্রেতা নয়, উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, জনস্বার্থে সরকারের নির্দেশনা মেনে খাদ্যপণ্যে ফরমালিন পরীক্ষা করে বিএসটিআই। যদিও এটি তার রুটিনওয়ার্ক নয়। খাদ্যে ভেজাল পরীক্ষার জন্য আলাদা বিভাগ আছে। তবে সরকারের নির্দেশে বিএসটিআই মাঝে মাঝে এই দায়িত্ব পালন করে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু