,

আশুগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি পাইপগান সহ মো. লোকমান হোসেন(৪০) নামে এক নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার সময় উপজেলার দূর্গাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত লোকমানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, একদল ডাকাত সদস্য দূর্গাপুর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দূর্গাপুর বাজারে অভিযান চালায়। এসময় লোকমান হোসেনকে ধরতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, লোকমানের বিরুদ্ধে আাশুগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও তাকে অস্ত্র আইনে আরো একটি মামলা সহ তিনটি মামলায় চালান দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা