,

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা

news-image

নিউজ ডেস্ক : গত কয়েক শতাব্দী ধরেই মানুষরা বসবাসের জন্য শহরগুলোতে জড়ো হচ্ছে। নগরায়নের গতি খুব শিগগিরই কমবে বলেও মনে হচ্ছে না। নানা কারণে মানুষ নগরে স্থায়ী বসতি গড়ছে। তবে প্রধান কারণটি হলো নগরগুলোই কর্মস্থলের কেন্দ্র।

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এখন নগরে বসবাস করছেন। আর জাতিসংঘের প্রত্যাশা ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৬৬% মানুষ নগরে বাস করবেন। আর নগরবাসীর সংখ্যা বাড়ার এই ঘটনা মূলত এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতেই ৯০% ঘটবে।

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা
প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন বাসিন্দা নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর। জাতিসংঘের হিসেবে মতে, বিশ্বের সবচেয়ে ঘনবসতির ১০ শহরের ছয়টি এশিয়াতে, তিনটি আফ্রিাকাতে আর একটি দক্ষিণ আমেরিকাতে।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহরগুলো হলো :

ঢাকা, বাংলাদেশ, প্রতি বর্গকিলোমিটারে ৪৪,৫০০ মানুষের বাস

মুম্বাই, ভারত, প্রতি বর্গকিলোমিটারে ৩১,৭০০ মানুষের বাস

মেডেলিন, কলাম্বিয়া, প্রতি বর্গকিলোমিটারে ১৯,৭০০ মানুষের বাস

ম্যানিলা, ফিলিপাইন, প্রতি বর্গকিলোমিটারে ১৪, ৮০০ মানুষের বাস

ক্যাসাব্লাঙ্কা, মরোক্কো, প্রতি বর্গকিলোমিটারে ১৪,২০০ মানুষের বাস

লাগোস, নাইজেরিয়া, প্রতি বর্গকিলোমিটারে ১৩,৩০০ মানুষের বাস

কোটা, ভারত, প্রতি বর্গকিলোমিটারে ১২,১০০ মানুষের বাস

সিঙ্গাপুর, প্রতি বর্গকিলোমিটারে ১০,২০০ মানুষের বাস

জাকার্তা, ইন্দোনেশিয়া, প্রতি বর্গকিলোমিটারে ৯,৬০০ মানুষের বাস

লোকে নগরমুখী হচ্ছে কেন?
লোকের নগরমুখী হওয়ার প্রধান কারণ হচ্ছে উন্নত কর্মসংস্থান। বিশেষকরে বাংলাদেশের রাজধানী ঢাকায় মানুষ বেড়ে চলার প্রধান কারণ হলো দেশটির অন্যান্য স্থানে কাজের মজুরি কম।
সূত্র : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা