,

হৃদয় ভেঙে গেছে, ভাষা হারিয়ে ফেলেছি: আরিয়ানা গ্র্যান্ডে

news-image
বিনোদন ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষে ভয়াবহ আত্মঘাতী হামলায় নিজে অক্ষত থাকলেও মারা গেছে ১৯ জন। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি।’
হাজার হাজার ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩ বছর বয়সী এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। সেখানে বহু সংখ্যক কিশোর-কিশোরী ভক্তরা প্রিয় শিল্পীর গান শুনতে গিয়েছিল।
চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া আরিয়ানা গ্র্যান্ডের ইউরোপ ট্যুরের মাঝামাঝি সময়ে এসে এই হামলার ঘটনা ঘটলো। বার্মিংহাম এবং ডাবলিনে এর আগেই তিনি পারফর্ম করেছেন। বুধবার এবং বৃহস্পতিবার তার লন্ডনের ওটু এরিনাতে গান গাওয়ার কথা রয়েছে। তবে সেইসব অনুষ্ঠানে তিনি গাইবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা