,

পরিবহন ধর্মঘটে উত্তরবঙ্গে দুর্বিষহ অবস্থা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৭ দফা দাবিতে ডাকা কর্মবিরতির তৃতীয় দিনেও স্থবির হয়ে পড়েছে হিলি স্থলবন্দরের কার্যক্রম। পরিবহন মালিক ও শ্রমিকের কর্মবিরতির কারণে গত রবিবার সকাল থেকেই হিলিসহ দিনাজপুর থেকে সব রুটে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরই মধ্যে উত্তরবঙ্গে পণ্যবাহী যানবাহনের ধর্মঘট আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।

এতে করে হিলি বন্দরের অভ্যন্তরে পেঁয়াজ, চালসহ শতশত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রয়েছে। এর ফলে বন্দরে পণ্য জটের আশঙ্কা রয়েছে বন্দর কর্তৃপক্ষের। আর ট্রাক চালাতে না পারায় অনেক পণ্যবাহী ট্রাককে দিনাজপুরের হাউজিং মোড়, হিলিসহ বিভিন্ন প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, মহাসড়কে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ, ভ্যাট প্রত্যাহারসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে এই কর্মবিরতির ডাক দেয় উত্তরবঙ্গ ট্রাক ও ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা