বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ওমরাহ পালন, ফিরছেন আজ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া সাতবার প্রদক্ষিণসহ অন্যন্য ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে পবিত্র ওমরাহ সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সোমবার, ২২ মে রাতে মক্কা পৌঁছান প্রধানমন্ত্রী। এখানে মক্কা গেস্ট প্যালেসে অবস্থান করছেন তিনি।

মক্কায় পৌঁছানোর কিছু সময় পরে রাত সোয়া ১০টার দিকে ওমরাহর উদ্দেশ্যে পবিত্র কাবা-শরিফ চত্বরে যান। পরে দুই ঘণ্টার কিছু বেশি সময় ধরে অত্যন্ত ভাবগাম্ভীর্য এবং দোয়াদরুদ পাঠের মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের ওমরাহ।

পবিত্র কাবা তওয়াফ ও হজরে আসওয়াতে হাত রেখে দোয়া করার পর কাবামুখী হয়ে দুই রাকাত নামাজ আদায় করেন শেখ হাসিনা ও অন্যরা। পরে সাফা মারওয়ার মধ্যে সায়ী করেন তারা। শেষে মোনাজাতের মধ্য দিয়ে ওমরাহ শেষ হয়। প্রধানমন্ত্রীকে এবং তার সফর সঙ্গীদের ওমরাহ পালনে সহায়তা করেন মসজিদুল হারামের একজন খাদেম।

এর আগে, সোমবার দুপুরে রিয়াদ থেকে পবিত্র মদিনায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায়ের পর মহানবী হজরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করেন। পরে আসরের নামাজ মসজিদে নববীতে আদায় করে সৌদিয়া এয়ার লাইন্সের একটি উড়োজাহাজযোগে প্রথমে জেদ্দা পৌঁছান। সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে মক্কায় আসেন শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা।

মঙ্গলবার, ২৩ মে স্থানীয় সময় বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু