,

সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সন্তুষ্ট কিম

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সফল এবং লক্ষ্যে নির্ভুল। রবিবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে এভাবেই ব্যাখ্যা করছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তিনি জানিয়েছেন, তাঁদের ক্ষেপণাস্ত্রের সঙ্গে লাগানো ক্যামেরা দিয়ে উপর থেকে সারা পৃথিবীকে দেখার অনুভূতি দারুণ। গোটা বিশ্বটাই অসাধারণ লাগে! আরও জানিয়েছেন, পরীক্ষা যখন সফল, তখন এর ঢালাও উৎপাদন শুরু করা হবে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য। ছবিতে দেখা গিয়েছে, পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন মন্ত্রী-আমলা-সহ কিম। সকলের মুখে সন্তুষ্টির হাসি লক্ষ্য করা গেছে।

এতে অবশ্য হাসি উড়েছে দক্ষিণ কোরিয়ার। গতকালই এই পরীক্ষাকে ‘বেপরোয়া’ বলে ক্ষোভ প্রকাশ করেছিল সোল। আজও তারা বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অনেকটাই এগিয়ে গিয়েছে। এই পরীক্ষা তারই প্রমাণ। জাতিসংঘের হুঁশিয়ারি অগ্রাহ্য করে এক সপ্তাহের মাথায় গতকাল ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায় কিমের দেশ। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, ৫৬০ কিলেমিটারের বেশি পেরোতে পারেনি পুকচাং থেকে ছোড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি। পুকগুকসং-টু নামে এই ক্ষেপণাস্ত্র ফেব্রুয়ারি মাসে পরীক্ষা করে উত্তর কোরিয়া। এটিতে ব্যবহার করা হয় ‘সলিড রকেট ফুয়েল’। এই জ্বালানিটি বিস্ফোরক জেলির মতো। যা তরল জ্বালানির চেয়ে কম ক্ষয়সৃষ্টিকারী। ফলে রকেটের জ্বালানি রাখার ট্যাঙ্কে সহজেই জমা করে রাখা যায় এটি।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি, নিশানায় আঘাত করার ক্ষেত্রে পুকগুকসং-টু ক্ষেপণাস্ত্রটি অব্যর্থ। সেনাবাহিনীকে সমৃদ্ধ করতে ব্যাপক হারে এই অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন কিম জং উন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, গতকাল উত্তর কোরিয়ার পূর্ব উপকূল পেরিয়ে ৩৫০ কিলোমিটার অতিক্রম করেছিল পুকগুকসং-টু। প্রাথমিক তথ্য অনুযায়ী, এক হাজার কিলোমিটারের বেশি উঁচুতে উঠতে পারেনি এটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে