,

২৫ মে রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা

news-image

নিউজ ডেস্ক : আগামী ২৫ মে বৃহস্পতিবার রাত ১টা ৪৪ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি পরদিন ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৭ ডিগ্রি উপরে ২৮৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ৩৫ মিনিট শেষে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে অস্ত যাবে।

এদিন চাঁদের ১% অংশ আলোকিত থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে কোথাও দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এটি পরদিন ২৭ মে শনিবার, সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২০ ডিগ্রি উপরে ২৮২ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে রাত ৮টা ১৯ মিনিটে ২৯১ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এ সময় চাঁদের ৪% অংশ আলোকিত থাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবে দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৪০ ঘন্টা ৫৫ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে।

সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৭ মে সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ২৮ মে ২০১৭, রবিবার থেকে আরবি ১৪৩৮ হিজরির ‘রমজান’ মাসের গণনা শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা