সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির খাতা দেখছেন শিক্ষার্থীরা, ১০০টি খাতা উদ্ধার

news-image

রাজশাহী প্রতিনিধি : সদ্য শেষ হওয়া এইচএসসি পরীক্ষার খাতা দেখানো হচ্ছে শিক্ষার্থীদের দিয়ে। সোমবার এ তথ্য পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় চত্বরে মেয়েদের একটি হল থেকে এ রকম ১০০টি খাতা উদ্ধার করেছেন।

খাতাগুলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের। এ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২ মে। যার বিষয় কোড ছিল ২৬৮। পরীক্ষক কোড ৯৫০৪। পরে জানা গেছে, এই কোডধারী শিক্ষকের নাম মো. আবুল কালাম। তিনি রাজশাহী শহরের একটি সরকারি কলেজের শিক্ষক।

বিকেল চারটার দিকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার ও উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম নগরের মতিহার থানার পুলিশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের ফটকে অবস্থান নেন। কিন্তু পুলিশ প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ ছাড়া ভেতরে যেতে রাজি হয়নি। খবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর প্রক্টর মুজিবুল হক আজাদ ও প্রাধ্যক্ষ জিন্নাত ফেরদৌসী হলে আসেন। তাঁরা ভেতরে গিয়ে হলের ১ নম্বর ডরমিটরির একটি খাটের নিচ থেকে একটি ব্যাগে ভরা অবস্থায় ১০০ খাতা উদ্ধার করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা হল থেকে বেরিয়ে আসেন। খাতাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়।

পরে জানা গেছে, পরীক্ষক আবুল কালাম খাতাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থীকে দেখার জন্য দিয়েছিলেন। ওই শিক্ষার্থী খাতাগুলো তাঁর এক ছাত্রী বন্ধুকে দেন। ওই বন্ধু মন্নুজান হলের ডরমিটরির একজন আবাসিক শিক্ষার্থী। সেখান থেকেই খাতাগুলো উদ্ধার করা হয়। কোন ছাত্রীর কাছ থেকে খাতাগুলো পাওয়া গেছে, তা তাঁরা জানাতে পারেননি।

সন্ধ্যায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, পরীক্ষক আবুল কালামকে তাঁর কার্যালয়ে হাজির করা হয়েছে। তাঁর বক্তব্য নেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা পরে জানানো হবে। তবে আবুল কালাম পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে দাবি করেন, তিনি খাতাগুলো শাহ মখদুম কলেজের শিক্ষক মাসুদকে দেখতে দিয়েছিলেন। মাসুদই পরে খাতাগুলো অন্যত্র পাঠান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা