,

দশম আইপিএলে কারা পেলেন ১১ পুরস্কার

news-image

স্পোর্টস ডেস্ক : রবিবার শেষ হল আইপিএল। রুদ্ধশ্বাস ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স হারাল রাইজিং পুণে সুপারজায়ান্টকে। আইপিএল-এর দশম সংস্করণে কে কী জিতলেন? জেনে নিন তা।

১. অরেঞ্জ ক্যাপ- অরেঞ্জ ক্যাপ জিতলেন ডেভিড ওয়ার্নার। সবথেকে বেশি রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ-এর অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২. পারপল ক্যাপ- ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। সব থেকে বেশি উইকেটের মালিক তিনিই। পেয়েছেন পারপল ক্যাপ।

৩. সর্বাধিক ছক্কা— এবারের আইপিএল-এ সব চেয়ে বেশি ছক্কার মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’ জনেই মেরেছেন ২৬টি ছক্কা। দীর্ঘতম ছক্কা মারার জন্য পুরস্কারটি পান কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪. দ্রুতগামী পঞ্চাশ- সুনীল নারিন। কেকেআর-এর এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর বিরুদ্ধে ৫০ রান করতে নিয়েছিলেন মাত্র ১৫ বল।

৫. গ্ল্যাম শট অফ দ্য সিজন- এই পুরস্কারও সানরাইজার্স হায়দরাবাদ-এর দখলে। পেয়েছেন যুবরাজ সিংহ।

৬. স্টাইলিশ প্লেয়ার — গৌতম গম্ভীর এই পুরস্কার জিতেছেন।

৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – গুজরাত লায়ন্স-এর অধিনায়ক সুরেশ রায়না এই সম্মান পেয়েছেন।

৮. এমার্জিং প্লেয়ার – গুজরাত লায়ন্স-এর তরুণ প্রতিভা বাসিল থাম্পি এই পুরস্কার জিতেছেন। ১২ ম্যাচ থেকে ১১ উইকেট পেয়েছেন তিনি।

৯. সিরিজ সেরা – রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর বেন স্টোকস ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

১০. ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বই ইন্ডিয়ান্স-এর ক্রুনাল পাণ্ডে।

১১. প্রতিযোগিতার সেরা ক্যাচ – সুরেশ রায়না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে