,

নিউজিল্যান্ডকে হারালেই সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ !

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হারলে র‌্যাঙ্কিংয়ে আটে নেমে যেতো বাংলাদেশ। ফলে ২০১৯ বিশ্বকাপ খেলা, না খেলার দোলাচলে থাকতে হতো টাইগারদের। তবে তা নিয়ে সংশয় কেটে গেছে! আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশ জোরালোই করেছে ম্যাশ বাহিনী। এখন তাদের সামনে অপেক্ষা করছে আরো বড় সুযোগ। আসছে ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাবেন সাকিব-মুশফিকরা!
আইসিসি সবশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯১ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। আর ৯৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের ওই ম্যাচে কিউইদের হারাতে পারলে পয়েন্ট শ্রীলঙ্কার সমান হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছয়ে উঠে যাবে টাইগাররা। আর সাতে নেমে যাবে লঙ্কানরা।
অবশ্য ম্যাচটা হেরে গেলেও খুব একটা ক্ষতি হবে না বাংলাদেশের। ৯০ পয়েন্ট নিয়ে সাতেই থাকবেন মাশরাফিরা। তবে বর্তমানে আটে থাকা পাকিস্তান মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে।
আসছে ৩০ সেপ্টেম্বর পর্যনমশ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে থাকা সেরা আট দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। টাইগার-ভক্তদের প্রত্যাশা সেই ম্যাচে জিতে বিশ্বকাপে খেলা পাকাপোক্ত করবেন মোস্তাফিজরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের