,

ফাইনালে হেরেও মুম্বাইয়ের বিরুদ্ধে এই অনন্য রেকর্ড গড়লেন ধোনি

news-image

 

স্পোর্টস ডেস্ক :একমাত্র খেলোয়াড় হিসাবে সাতবার আইপিএল ফাইনালে উঠে আগেই অনন্য রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। যে রেকর্ড আর কোনও আইপিএল খেলা ক্রিকেটারের নেই। এই খবরটা অনেকেই জেনে গিয়েছেন এতদিনে।

তবে আর একটি রেকর্ড ধোনি গড়েছেন মুম্বাই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই। তা হল, যতবার মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে উঠেছে, ততবারই বিপক্ষ দলে মহেন্দ্র সিং ধোনিকে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে। এই বছরের আগে মোট তিনবার ফাইনাল খেলেছে মুম্বাই। তিনবারই প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস।

২০১০ সালে মুম্বাই প্রথমবার আইপিএল ফাইনাল খেলে। সেবছর প্রতিপক্ষ ছিল চেন্নাই। সেই ম্যাচ চেন্নাই ২২ রানে জেতে। তারপরে ২০১৩ সালে মুম্বই ২৩ রানে চেন্নাইকে হারিয়ে প্রথমবার আইপিএল জেতে। ২০১৫ সালেও সেই চেন্নাইকেই ৪১ রানে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল জেতে মুম্বাই।

এরপরে এবার ২০১৭ সালে ১ রানে মুম্বাই পুনেকে হারিয়ে আইপিএল জিতল। এবং প্রত্যেকবারই মু্ম্বাইয়ের বিরুদ্ধে কখনও অধিনায়ক হিসাবে তো কখনও খেলোয়াড় হিসাবে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আগের তিনবার চেন্নাইয়ের হয়ে, আর এবছর খেললেন পুনের হয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের