,

চরমপন্থিদের পৃথিবী থেকে দূর করে দিন : ট্রাম্প

news-image

 

আর্ন্তজাতিক ডেস্ক : ‘ইসলামি চরমপন্থার’ বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোর নেতাদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরমপন্থিদের সম্পর্কে বলেছেন, ‘তাদেরকে এই পৃথিবী থেকে দূর করে দিন।’

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প তার ভাষণে ইরানকে মধ্যপ্রাচ্যে জঙ্গিদের অর্থের জোগানদাতা হিসেবে মন্তব্য করেছেন। সৌদি আরবও ইরান সম্পর্কে একই ধারণা পোষণ করে। দ্বিতীয়বারের মতো নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে এর মাধ্যমে তেহরানের প্রতি কঠোর মার্কিন মনোভাবেরই ইঙ্গিত দিলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প বারবার ‘মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদ’ শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। সোমবার সম্মেলনে ভাষণ দেওয়ার সময় সচেতনভাবেই এই শব্দগুচ্ছ ব্যবহার করেননি তিনি।

ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। কিন্তু শান্তির পথের শুরু হয়েছিল এখান থেকে, এই প্রাচীন মাটি, এই পবিত্র ভূমি থেকে।’

৫৭টি মুসলিম দেশের নেতাদের সামনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটি ভালো ভবিষ্যত তখনই সম্ভব যখন আপনাদের জাতি সন্ত্রাসীদের বের করে দেবে। তাদেরকে দূর করে দিন! তাদেরকে দূর করে দিন আপনাদের প্রার্থণাগৃহ থেকে, তাদেরকে দূর করে দিন আপনাদের সমাজ থেকে। তাদেরকে দূর করে দিন আপনাদের পবিত্র ভূমি থেকে এবং তাদেরকে দূর করে দিন এই পৃথিবী থেকে।’

ইরানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ কয়েক দশক ধরে ইরান বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদে মদদ জুগিয়ে আসছে। এর সরকার কেবল গণহত্যা, ইসরায়েলকে ধ্বংসের শপথ, আমেরিকার মৃত্যু এবং এ কক্ষের অনেক নেতা ও তাদের দেশকে ধ্বংসের কথা বলে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের