,

জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগে ২১ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার রুলসহ এ আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, ফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে নিষেধাজ্ঞার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত ও ফলাফল বাতিলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দেয়া হয়েছে।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, অর্থসচিব, আইনসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সভাপতিসহ সাত বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত ও ফলাফল বাতিলে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ১৫ জন পরীক্ষার্থী গত সপ্তাহে রিটটি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে