,

কমতে কমতে ব্যাংকগুলোর সুদের হার এখন তলানীতে (ভিডিও)

news-image

অতি মুনাফা ধরে রাখার জন্য আমানতের সুদের হার কমাতে কমাতে তলানীতে নিয়ে এসেছে দেশের অধিকাংশ ব্যাংক। প্রকৃত আমানতের সুদের হার নেমে এসেছে মূলস্ফীতিরও নিচে । গ্রাহকরা ব্যাংকের কাছে অসহায় হয়ে পড়েছে। ক্ষুদ্র আমানতকারীরা পড়েছে চরম বিপদে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন।
জানা যায়, বর্তমানে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর আমানতের পরিমান ৯ লাখ কোটি টাকার উপরে। বিশাল এই আমানতের টাকা থেকে ব্যাংকের মুনাফা বাড়লেও আমানতকারীর লভ্যাংশ কমেছে। টাকা লগ্নি লভ্যাংশের হার দশ শতাংশের উপরে হলেও আমানতকারীর লভ্যাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ টাকা দশ পয়সা হারে অথচ আগে কোন কোন ব্যাংকে এই লভ্যাংশ ছিল শতকরায় ১৬ টাকা। ব্যাংকে টাকা লগ্নি করে লাভের অংকটা কমায় হতাশ ক্ষুদ্র আমানতকারীরাও ।
এক্ষেত্রে গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, আগে পঁিচশশত টাকার মাসিক কিস্তিতে তিন বছরকালীন ডিপিএস এ তিন বছর শেষে লভাংশ সহ টাকা তুলতে পারতো এক লাখ নয় হাজার আটশো টাকা। আর বর্তমানে পাওয়া যায় শুধুমাত্র আটানব্বই হাজার টাকা। তাই তাদের লাভের অংকে এই বিপর্যয় ঠেকাতে ডিপিএস তুলে নিয়েছেন অনেকে ।
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বলেন, ব্যবসায়িক চাপে বলি আর দেশের সামগ্রিক উন্নয়নের চাপে বলি আমরা লভ্যাংশ কমাতে বাধ্য হচ্ছি এগারো বারো, কোথাও কোথাও তা নেমে এসেছে দশের নিচে। ফলে মুনাফার হার ঠিক রাখতে ঋন আদায় করতে না পেরে বোঝাটা আমরা আমানকারীর উপর চাপিয়ে দিয়েছি।
ডক্টর ফরাস উদ্দিনের মতে, বেসরকারি ব্যাংকগুলোর এই আচরণগুলোকে আগ্রাসী আচরণ বলে মনে করছেন তিনি । এছাড়াও তিনি আরোও বলেন , বৈষম্য খোঁজার সাথে সাথে নতুন বিনিয়োগের পথ বা ক্ষেত্র খুঁজে বের করে বিনিয়োগ বাড়াতে হবে। বাজার মূল্যের সাথে সামজ্ঞস্যে রেখে আমানতের সুদের হার নিরুপন করা যেতে পারে তাহলে ব্যবসায়ীরা বা আমানতকারী কেউ নাখুশ থাকবে না।
সূএ : একাত্তর টিভি ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে