,

শরীর ঠান্ডা রাখবে যেসব শরবত

news-image

গরমের সময় আমাদের শরীরে তাপমাত্রা সূর্যের উত্তাপের কারণে বেড়ে যায়। তবে কিছু পানীয় রয়েছে যা ভেতর থেকে শরীরকে ঠা-া রাখতে সাহায্য করে। এসব পানীয় খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন।
এছাড়া গরমের এ সময়টিতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অ্যালকোহল ও ক্যাফেইনযুক্ত খাবার গ্রহণের কারণেও অনেক সময় শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই এ সময় এসব খাবার এড়িয়ে চলতে হবে।
গরমের এ সময় শরীরকে বশে রাখতে বাড়তি সর্তকতার পাশাপাশি প্রচুর পানি পান করা উচিত। গরমকে রুখতে পানীয়ের বিকল্প নেই। আর এসব পানীয় আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন। তাহলে জেনে নিন তেমন কিছু পানীয় সম্পর্কে।
শসা ও ব্রকোলি জুস : ব্রকোলি ও শসা ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে দিন। তবে শসার খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার এতে ১ টেবিল চামচ মধু ও স্বাদ ব্যাল্যান্সের জন্য এক চিমটি লবণ দিন। চাইলে এতে অল্প লেবুর রসও দিতে পারেন। ভালো করে ছেঁকে নিয়ে পান করুন।
তরমুজের জুস : তরমুজ ছাড়িয়ে ভিতরের বিচি বের করে নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল তরমুজের জুস।
পুদিনা আইস টি : পুদিনা পাতা শরীর ঠা-া করে। চায়ের লিকার ফোটানোর সময় কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিন। লিকার হয়ে গেলে, ছেঁকে ঠা-া করে বা বরফ দিয়ে পান করুন।
গাজরের রস : গাজরের রসে আপনি চাইলে চাট মশলা দিয়ে পান করতে পারেন। গাজরে এমনিতেই একটু মিষ্টি ভাব থাকে। ফলে আলাদা করে চিনি না দিলেও চলবে।
লেবুর সরবত : এক গ্লাস পানিতে একটি গোটা লেবুর রস বের করে নিন। এতে স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে মিশিয়ে ঠা-া করে নিন। চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। আর সর্দি থাকলে স্বাভাবিক তাপমাত্রায় রেখেই পান করুন লেবুর শরবত।
টমেটোর জুস : টমেটো ভিটামিন সিতে পরিপূর্ণ। ফলে এটা আপনাকে শক্তি দেবে। ওপরের খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে একটু চাট মশলা ও মধু দিয়ে ভালো করে রস বের করে নিন। তৈরি হয়ে গেলো টমেটো জুস।
লাচ্চি : দইয়ের সঙ্গে পানি মিশিয়ে নিজের পছন্দ মতো ঘনত্বে আনুন। এতে এক চিমটি লবণ ও ১ চা চামচ চিনি মিশিয়ে নিন। এবার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিন। এটি শরীরের পক্ষেও ভালো। খেতেও সুস্বাদু।
কমলালেবুর রস : অরেঞ্জ জুস বা কমলালেবুর রস বের করে অল্প চিনি বা মধু দিয়ে খেলে গরমেও পেট পরিষ্কার থাকবে। পেটের সমস্যা হবে না।
ডাবের পানি : ডাবের পানি গরমের সময় পান করা সবচেয়ে উপকারী। সুযোগ পেলেই ডাবের পানি পান করুন। শরীর ঠা-া থাকবে। আপনিও সুস্থ থাকবেন।
সূত্র : আরটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে