,

এ কেমন চ্যালেঞ্জ কঙ্গনার!

news-image

বিনোদন ডেস্ক : কঙ্গনা রনৌত বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তার কাণ্ডকারখানা নিয়ে যতই বিতর্ক হোক না কেন, এসবে এই অভিনেত্রী থোড়াই কেয়ার করেন। ভিন্নধর্মী চরিত্রে কাজ করা রীতিমতো তার নেশার মতো। এবার কঙ্গনাকে দেখা যাবে ৮০ বছরের এক বৃদ্ধার চরিত্রে। নিজের পরিচালিত প্রথম ছবিতেই তিনি এক বৃদ্ধার বেশ নিতে যাচ্ছেন। জাতীয় চলচিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী যে বৃদ্ধার চরিত্রেও দর্শক মাত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

এ বছরের শেষের দিকে তেজু নামের একটি ছবি পরিচালনা করার কথা রয়েছে কঙ্গনার। ছবিটির প্রযোজকও তিনি। এখানে কঙ্গনার চরিত্রটি বৃদ্ধা হলেও উচ্ছল। যিনি জীবনসায়াহ্নে এসেও হাল ছাড়তে নারাজ। আর নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন সেই বৃদ্ধ নারী। চরিত্রটিতে কঙ্গনার খুব কাছের একজন মানুষের ছায়া আছে বলে জানান তিনি।

৩০ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী জানান, ছোটবেলায় তিনি তার দাদার মা-বাবাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। হিমাচল প্রদেশে তাদের সান্নিধ্যেই বেড়ে উঠেছেন এই তারকা। এ ছবিতে অভিনয় করতে গিয়ে সেই অভিজ্ঞতা ভালোভাবে কাজে লাগাবেন তিনি।

ছবিটিতে হিমাচল প্রদেশের জীবনযাত্রার কিছু চিত্রও তুলে ধরতে চান কঙ্গনা, যা এরআগে কোনো হিন্দি ছবিতে দেখা যায়নি। বলিউডে পা রাখার আগে এ অভিনেত্রীর জীবন কেমন ছিল, তার খানিক বর্ণনাও পাওয়া যাবে এই ছবিটিতে। তেজু কঙ্গনার রনৌতের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান মনিকর্নিকা ফিল্মসের ব্যানারে তৈরি হবে। শৈলেশ সিং ছবিটির আরেকজন প্রযোজক। ২০১৮ সালে এটি মুক্তি দেয়ার ইচ্ছা তাদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে