,

ভিন ডিজেল আমাকে ভালোবাসে : বললেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা ভিন ডিজেলের সন্তানের মা হতে চাই বলে আগেই প্রকাশ্যে মত দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার বলিউড অভিনেত্রী জানালেন, ভিন তাঁকে ভালোবাসে।

কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়, মনে হয় ভিনকে একটু বেশিই ভালবাসেন আপনি? সঙ্গে সঙ্গে দীপিকার জবাব, আজ্ঞে না, বরং ওই ভালবাসে আমাকে। এটা স্পষ্ট করে বলার সময় এসেছে। হ্যাঁ, ভিন দুর্দান্ত। আমার দেখা সেরা মানুষ। ওর হৃদয় বিরাট বড়, ওর জন্যই আমার এত সব অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রতিভার ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে ওর। ভিন আমার সারা জীবনের বন্ধু।

শোনা যাচ্ছে, ভিন চেষ্টা করছেন, হলিউডে দীপিকার ক্যারিয়ার গড়ে দিতে। দীপিকার কাছে আসা চিত্রনাট্যগুলি নিজে বাছাই করছেন। যদিও দীপিকা এখন আর কোনো হলিউড ছবি করছেন না, তিনি ব্যস্ত পদ্মাবতী নিয়ে।

যাই হোক, এবার বলুনতো, দীপিকার প্রেমিকা হিসেবে বলিউড যাকে চেনে সেই রণবীর সিংহের কী হবে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রণবীর-দীপিকা ভক্তদের মনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা