,

ব্যাংককে হাসপাতালে বোমা বিস্ফোরণে ২৪ জন আহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১৪ সালের এই দিনে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়। সোমবার সামরিক অভ্যুত্থানের তিন বছর পালনকালেই এমন বিস্ফোরণের ঘটনা ঘটল দেশটিতে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় টিভি স্টেশন টিএনএন২৪ জানিয়েছে, কিং মংকুট হাসপাতালে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গেস্ট হাউসেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, এটা ছিল বোমা হামলা। তারা বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে যেসব জিনিস উদ্ধার করেছেন সেগুলো বোমা তৈরিতে ব্যবহার করা হয়।

এখন কর্তৃপক্ষ হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখবে। সরকারি মুখপাত্র সানসার্ন কাওয়েকামনার্ড জানিয়েছেন, বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা