,

বরগুনায় মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা

news-image

বরগুনা প্রতিনিধি : মানবতাবারোধী অপরাধের অভিযোগে বরগুনার পাথরঘাটা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে পাথরঘাটা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়েরের পর আদালতের বিচারক মো. রেজওয়ানুজ্জামান মামলাটি আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পাথরঘাটার শহীদ মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমানের ছেলে মো. মিজানুর রহমান মামলাটি দায়ের করেন।

মামলায় পাথরঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল মান্নান হাওলাদারের ছোট ভাই আবদুর রাজ্জাক হাওয়াদার, বোন জামাতা হযরত আলীসহ অজ্ঞাত আরো ১২-১৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সাখের ২৯ জুন পাথারঘাটার বাসিন্দা চিত্তরঞ্জন শীলকে পাথরঘাটার চিহ্নিত রাজাকার জালালের বাড়ির সামনে গলা কেটে হত্যার চেষ্টা চালান অভিযুক্ত ও তার সহযোগীরা। এতে ব্যার্থ হয়ে ৩০ জুন চিত্তরঞ্জনের চাচা মুরেন্দ্র নাথকে হত্যা করে গুম করে তারা।

মামলায় আরো অভিযোগ করা হয়, এ মামলার বাদী মো. মিজানুর রহমানের বাবা মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমানও এ মামলার প্রথম সাক্ষী মনমথ মিস্ত্রির বাবা মনোহর মিস্ত্রিকে গুলি করে হত্যা করে অভিযুক্তরা। পরে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া, অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা, আলশামস, আলবদর ও রাজাকারদের কাছে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাথরঘাটাসহ এর আশপাশের এলাকার নিরীহ সাধারণ মানুষের ঘরবাড়ি লুটপাটসহ গবাদিপশু ও গচ্ছিত সম্পদ লুট ও এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগও আনা হয় মামলায়।

মামলার বাদী মো. মিজানুর রহমান বলেন, ‘আমার বাবার হত্যাকারীদের বিচারের জন্য দীর্ঘ বছর পরে হলেও আইনের আশ্রয় নিয়েছি। ‘ এ মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশাও করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা