,

রাজধানীতে বাসায় ডেকে নিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

news-image

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসায় ডেকে নিয়ে গিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেছে নাজমুল নামের এক যুবক। পাওনা টাকা ফেরত দেবার কথা বলে গত শুক্রবার সন্ধ্যার পর নাজমুল তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনার পর রাত সাড়ে ১২টায় বাসায় ফিরেন ওই নারী।

ধর্ষণের শিকার ওই নারী রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

ধর্ষিতার স্বামী জানান, বাসায় ফেরার পর তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন এত রাত পর্যন্ত কোথায় ছিলে। তখন সে লজ্জায় আমাকে কিছু বলেনি। রবিবার সে বিষয়টি সমপর্কে আমাকে সবকিছু জানায়। এরপর রাতে তিনি স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এদিকে ধর্ষিতা অভিযোগ করে বলেন, কামরাঙ্গীরচরে ৫ নম্বর গলিতে ভাড়া বাসায় থেকে তার স্বামী মোবাইল এক্সেসরিজের ব্যবসা করেন। স্বামীর বন্ধু নাজমুলও একই ব্যবসা করেন। নাজমুল থাকেন রায়ের বাজার এলাকায়। নাজমুলের কাছে ওই নারীর কিছু টাকা পাওনা ছিল। শুক্রবার সন্ধ্যার পর পাওনা টাকা আদায়ের জন্য তিনি নাজমুলের বাসায় যান। এ সময় নাজমুলের বাসায় কেউ ছিল না। এই সুযোগে সে আমাকে ধর্ষণ করে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা