,

মোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বরিয়া, তারপর…

news-image

বিনোদন ডেস্ক : রূপকথার সিন্ডরেলার আবির্ভাব ঘটল ৭০ তম কান চলচিত্র উৎসবে। হ্যাঁ, সিন্ডরেলাই বটে। সেই আকাশি রঙের বলরুম গাউন পরে গাড়ি থেকে নামলেন রেড কার্পেটে। সম্প্রতি তাঁর কোনও ছবি বড়পর্দা কাঁপায়নি। কিন্তু তাঁর পোশাকই বিশ্বে সাড়া ফেলে দিল। সিন্ডরেলা সাজে তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবারই নিজের সাজ-পোশাকে কান চলচিত্র উৎসবে নজর কাড়েন বচ্চন পরিবারের বউমা। এবারও তার ব্যতিক্রম হল না। এক্কেবারে পরীর বেশে হাজির তিনি। কিন্তু এমন পোশাক তো একা সামলানোও চাট্টিখানি কথা নয়। গাড়ি থেকে নামতেই তাই বলি ডিভাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েন বেশ কয়েকজন। তবে নিজেকে কীভাবে সকলের থেকে আলাদা করে তুলতে হয়, সেই কায়দা ভালই জানা আছে ঐশ্বরিয়াের।

দুবাইয়ের ফিলিপিনো ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর তৈরি পোশাক বেশ ভালভাবেই সামলালেন প্রাক্তন মিস ইউনিভার্স। এমনকী ফ্যানদের অটোগ্রাফের বায়নাও পূরণ করলেন তিনি। তাঁর পোশাকের ছবি নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী ঐশ্বরিয়াের এক অনুগামী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যা বলি অভিনেত্রীকে নতুন করে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে। একটি বিদেশি পণ্য সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উৎসবে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। এর আগে দ্বিতীয় দিন কালো রঙের পোশাকে ভক্তদের হার্টবিট বাড়িয়ে তুলেছিলেন তিনি। ১৭ মে শুরু উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা