,

সরাসরি ঢাকা-খুলনা-কলকাতা বাস চলাচল শুরু

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা হয়ে কলকাতার সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। গ্রিনলাইন পরিবহন ও বিআরটিসির যৌথ উদ্যোগে একদিন পরপর বাসটি ঢাকা-খুলনা-কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করবে।

সোমবার সকালে রাজধানীর কমলাপুরে বিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনালে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান।

নতুন এই বাস সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে ১০ ঘণ্টায় কলকাতায় যাওয়া যাবে। এর মধ্যে বাসটি ঢাকা থেকে মাওয়া ফেরি পার হয়ে যাবে মাত্র আড়াই ঘণ্টায়। আর রাজধানী থেকে আট ঘণ্টা লাগবে খুলনা সীমান্ত পর্যন্ত পৌঁছাতে। আরও দুই ঘণ্টায় সরাসরি কলকাতা। মূল সুবিধাটা হলো, ঢাকা থেকে যে বাসে রওয়ানা হবেন; যাত্রী সেই একই বাসে কলকাতা নামবেন। যাত্রাপথে কোনো বাস পরিবর্তন করতে হবে না। খুলনায় বাসের কাউন্টার থেকেও যাত্রী উঠতে পারবেন।

প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় কমলাপুর বিআরটিসি টার্মিনাল থেকে ছেড়ে যাবে বাস। আর কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল সাড় ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। রাত ৮টার দিকে বাসটি ঢাকায় এসে পৌঁছাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা