,

সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার আহ্বান ট্রাম্পের

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদে এক ঐতিহাসিক ভাষণে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব দেশকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার এ বক্তব্যে সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাঁধে বোঝা কমানোর ইঙ্গিত রয়েছে।

নিজ দেশে ব্যাপক চাপে থাকার মধ্যেই প্রথম বিদেশ সফরে সৌদি আরবে আবর-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। এ সম্মেলনে অংশ নিয়েছেন ৫৭টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এ ধরনের বিশ্বে এই প্রথম।

রিয়াদে ইসলামের ওপর দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘পৃথিবী থেকে তাদের (সন্ত্রাসীদের) উপড়ে ফেলা হোক।’ তার এ ভাষণকে ইসলামি বিশ্ব সম্পর্কে ট্রাম্পের সুর পরিবর্তনের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ নির্বাচনী প্রচারে ও ক্ষমতায় আসার পর ছয় মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, এই যুদ্ধ বর্বর অপরাধী, যারা মানুষের জীবন ধ্বংস করতে চায় এবং নিরপরাধ মানুষ, যারা তা প্রতিরোধ করতে চায় তাদের মধ্যে। তিনি আরো বলেন, চরমপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ মানে বিভিন্ন বিশ্বাসের মধ্যে যুদ্ধ নয়। এটি ভালো ও মন্দের মধ্যে যুদ্ধ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের