,

সিলেটকে ফিরিয়ে আট দলের বিপিএল

news-image

স্পোর্টস ডেস্ক : নভেম্বর আসতে বাকি আরও পাঁচ মাস। হাতে পর্যাপ্ত সময় রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর আয়োজনের তোড়জোড় শুরু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৫ নভেম্বর শুরু হবে আগামী আসর। তার আগে ২ নভেম্বর মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

টি-টুয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের সর্বশেষ আসরে খেলেছিল সাতটি দল। এবার দল বেড়ে হয়েছে আটটি। এক আসর পর নতুন মালিকানায় বিপিএলে ফিরছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নভেম্বরের দুই তারিখ। ম্যাচ শুরু পাঁচ তারিখ। পুরো নভেম্বর জুড়ে চলবে বিপিএল। গতবার সিলেটকে আসরের বাইরে রেখে দিয়েছিলাম যাতে ভাল কাউকে দিয়ে দল পরিচালনা করা যায়। আপনারা জানেন যে, অর্থমন্ত্রী নিজে সিলেটের দায়িত্ব নিয়েছেন। এবার সিলেটে একটা ভেন্যু হবে। আমরা আশা করি গুণগত মানসম্পন্ন একটি দল হিসেবেই সিলেট বিপিএলে অংশ নেবে।’

তৃতীয় আসরে অংশ নেয়া ছ’টি দল থেকে চতুর্থ আসরে বাদ দেয়া হয় সিলেট রয়্যালসকে। মালিকানা বদলে বিপিএলের গেল আসরে ফিরে আসে প্রথম দুই আসরে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ও খুলনা। বাসস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের