সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর যৌন কেলেঙ্কারি, ডিভোর্স চাইলেন হিলারির সহযোগী হুমা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর যৌন কেলেঙ্কারির কারণে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বহুল আলোচিত মুখ হুমা আবেদিন। প্রতিনিধি পরিষদের সাবেক প্রতিনিধি অ্যান্থনি ওয়েইনারের সঙ্গে বিচ্ছেদ চেয়ে তিনি এ আবেদন করেছেন।

অ্যান্থনি ওয়েইনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি অল্প বয়সী এক মেয়ের কাছে আপত্তিকর ছবি বা লেখা পোস্ট করেছেন। তিনি এ অভিযোগ স্বীকারও করেছেন। তাই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিচ্ছেন হুমা আবেদিন।

উল্লেখ্য, গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের শীর্ষ সহযোগী ছিলেন হুমা আবেদিন। তার পুরো নাম হুমা মাহমুদ আবেদিন। তার পিতা সৈয়দ জয়নুল আবেদিন ও মা সালেহা মাহমুদ আবেদিন। তারা ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত।

প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই হুমা আবেদিনের স্বামী অ্যান্থনি ওয়েইনারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উত্থাপিত হয়। তা নিয়ে বেশ আলোচনা, সমালোচনা চলে। সেই অভিযোগ ১৯ মে স্বীকার করেন অ্যান্থনি ওয়েইনার। এদিনই তার সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন হুমা।

ওইদিন শুনানির সময় অ্যান্থনি স্বীকার করেন, আমার মধ্যে এক রকম নোংরামি ছিল। এক্ষেত্রে আমার কোন অজুহাত নেই। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে কেঁদে ফেলেন। তারপর আবার বলেন, আমি পরে কড়া চিকিৎসা নিয়েছি। আমার এই অধঃপতনের বিরুদ্ধে নৈতিক সাহস সঞ্চয় করেছি, যা আমি প্রতিদিন অব্যাহত রাখবো।

তার এ স্বীকারোক্তির একটি অংশের ওপর ভিত্তি করে তাকে যৌন নির্যাতনকারী হিসেবে নিবন্ধিত করা হবে। তাকে আদালতের হাতে তুলে দিতে হবে তার আইফোন, পাসপোর্ট ও মানসিক চিকিৎসার ডকুমেন্ট। ওই অল্প বয়সী মেয়েটির সঙ্গে তিনি যাতে কোন যোগাযোগ করতে না পারেন এ বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ভারপ্রাপ্ত এটর্নি জুন এইচ কিম বলেছেন, সাবেক কংগ্রেসম্যান অ্যান্থনি ওয়েইনার তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। মাত্র ১৫ বছর বয়সী একটি বালিকার কাছে তিনি যৌন রগরগে ছবি ও টেক্স পাঠিয়েছেন এ কথা স্বীকার করেছেন। তার এ অপরাধ হলো ফেডারেল ক্রাইম। এর জন্য তিনি এখন দোষী সাব্যস্ত হবেন এবং তাকে শাস্তি দেয়া হবে। সূত্র: সিএনএন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা